,

বিজয়নগরে নির্বাচনী বিরোধের জেরে একজন খুন

khonব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী বিরোধের জের ধরে দুর্বৃত্তদের হাতে নূর চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূর চৌধুরী নূরপুর গ্রামের মৃত তাহের চৌধুরীর ছেলে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ মে চম্পকনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার হওয়ার কথা থাকায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। এ ঘটনার পর নূরসহ উভয় পক্ষের লোকজন রাতে বাড়িতে থাকতেন না। তবে নূর কোন পক্ষের লোক ছিলেন সেটি নিশ্চিত করতে পারেননি ওসি। শনিবার রাতেও নূর তার বাড়িতে ছিলেন না। রোববার সকালে স্থানীয় এলাকাবাসী নূরপর গ্রামের একটি বিলের পাশের সড়কে নূরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা