,

রাজধানীর সড়কে প্রাণ গেল মা-মেয়ে ও পুলিশ সদস্যের

accidentনিউজ ডেস্ক : রাজধানীর সায়েদাবাদে মা ও মেয়ে এবং খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সায়েদাবাদে নিহতরা হলেন- মাহিনুর বেগম (২৫) ও তার মেয়ে শাহনাজ (৫) এবং খিলক্ষেতে নিহত হন পুলিশের উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম।

মাহিনুরের স্বামী লাবু মিয়া জানান, রোববার রাত ১২টার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে রিকশাযোগে গেন্ডারিয়ার ধুপখোলায় বাসায় ফিরছিলেন। এ সময় সায়েদাবাদের জনপদ মোড়ে একটি কাভার্ডভ্যান তাদের রিকশাকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। লাবু মিয়া আলাদা রিকশায় ছিলেন।

পরে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

অপরদিকে খিলক্ষেত থানার নিকুঞ্জে রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান গুলশান থানার এস আই মো. সাইফুল ইসলাম।

স্থানীয়রা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মোটরসাইকেলটিকে অন্যকোন যান ধাক্কা দিয়েছে কিনা বা কীভাবে দুর্ঘটনায় পড়ল স্থানীয়রা তা জানাতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা