,

পরিবহন ধর্মঘটে স্থবির মংলা বন্দর

 
নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়েছে মংলা জেটির আমদানি-রপ্তানি কার্যক্রম।এ ছাড়া গতকাল রোববারের মতো আজ সোমবারও মংলায় যাত্রীবাহী বাস-মিনিবাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

116267_11

 

সরেজমিনে দেখা যায়, ধর্মঘটের করণে মংলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এ ছাড়া মংলা-খুলনা-বাগেরহাটসহ আশপাশের সব রুটেই যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এ কারণে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। অধিক টাকা ব্যয়ে টমটম-নছিমনে করে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

 

এদিকে, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় মংলা বন্দর জেটিতে আমদানি-রপ্তানি পণ্যসহ ইপিজেড ও স্থানীয় শিল্প-কারখানার পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

 

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স এবং সিলেটে একটি দুর্ঘটনায় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণের মামলা দুটি প্রত্যাহারের দাবিতে রোববার ভোর থেকে পরিবহন ধর্মঘট পালন করছে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা