,

শসার শরবতে ক্যানসার ও মূত্রাশয়ের পাথর প্রতিরোধ

2_113217স্বাস্থ্য ডেস্ক : স্বাস্থ্য সচেতনদের শসার প্রতি এক ধরনের টান থাকে। ফিটফাট শরীরের জন্য প্রতিবেলার খাবারে শসা রাখতে ভুলেন না তারা। শসা শুধু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তাই নয়, এটি ক্যানসার প্রতিরোধ করে। প্রতিদিন এক গ্লাস শসার রস পান করলে শরীরে ক্যান্সার প্রতিরোধ করার শক্তি বৃদ্ধি পায়। শসায় লারিসিরেসিনল, পিনোরেসিনল এবং সেকইসলারিসিরেসিনল রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভুমিকা পালন করে।

এতে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন কে, সিলিকা, ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্লোরোফিল রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী।

এছাড়াও শসা মূত্রাশয়ে পাথর প্রতিরোধ করে। প্রতিদিন শসার রস পর্যাপ্ত পরিমাণে পান করলে মূত্রাশয়ে পাথর হবার ভয় থাকে না।

শসার আরও কিছু উপকার হলো-

১. শরীর হাইড্রেড রাখে: প্রতিদিন মাত্র এক গ্লাস শসার রস পান করলে আপনার শরীরের পানিশূন্যতা কমে যাবে। শরীরের সকল বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করবে।

২. হজমশক্তি বৃদ্ধি করে: শসার পানি পান করলে হজম শক্তি বৃদ্ধি পায়। শসায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম ত্বরান্বিত করে।

৩. ওজন কমায়: শসা যেভাবেই খান না কেন এটি ওজন কমাতে মুখ্য ভূমিকা পালন করে। শসার রসের ক্ষেত্রেও একই উপকারিতা পাবেন।

তাছাড়া, রূপচর্চাতেও শসার ব্যবহার খুব জনপ্রিয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট