,

ইহুদি নিধনের প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল-বিরোধী একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার নিন্দা জানিয়েছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার তিনি বলেন, ইরান ইসরায়েলকে অপমানিত করছে এবং আরেকটি হলোকাস্ট (ইহুদি নিধনযজ্ঞ) চালানোর প্রস্তুতি নিচ্ছে।

222এর আগে শনিবার ৫০টি দেশের ১৫০ জন শিল্পীর অংশগ্রহণে একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে ইরান। এসব চিত্রের অনেকগুলোতেই মধ্যপ্রাচ্য নীতির কারণে নেতানিয়াহু এবং তার সরকারকে ব্যঙ্গ করা হয়। ওই অনুষ্ঠান শুরুর পরপরই ইসরায়েলের মন্ত্রীসভার এক বৈঠকে তিনি বলেন, ‘সপ্তাহব্যাপী ওই অনুষ্ঠানে ইরান মূলত হলোকাস্ট-বিরোধী ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে।’

নেতানিয়াহু আরো বলেন, ‘আমি এখানে (মন্ত্রীসভায়) বিষয়টি তুলেছি কারণ ইরানের সঙ্গে আমাদের সমস্যাটা অবশ্যই বুঝতে হবে। এটা শুধু এ অঞ্চলে তাদের ধ্বংসাত্মক এবং আগ্রাসনমূলক নীতিই নয়; এটা ইরানের মূল্যবোধ। তারা হলোকাস্টকে অস্বীকার করে এবং এটাকে অপমান করে। তারা আরেকটি হলোকাস্টের প্রস্তুতি নিচ্ছে।’

প্রদর্শনীতে নেতানিয়াহুকে অপমান করে অনেক ব্যঙ্গচিত্র দেখানো হয়। এর মধ্যে একটিতে দেখানো হয়, আইএসের সঙ্গে তার সম্পর্কের বিষয়। চিত্রটিতে নেতানিয়াহু আইএস সদস্যকে মুসলিমদের ওপর গুলি করার নির্দেশ দিচ্ছেন। আরেকটি চিত্রে দেখানো হয়, একটি কফিনের সঙ্গে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র। কফিনে লেখা রয়েছে ‘হলোকাস্ট’। কফিনটি দিয়ে ইসরায়েলকে নির্দেশ করা হয়।

তবে ইরানের সরকারি কর্মকর্তার জানিয়েছেন, এটা ইরান সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। সরকারি কর্তৃপক্ষের সমর্থন ছাড়াই একটি বেসকারি সংগঠন প্রদর্শনীটি আয়োজন করেছে।

উল্লেখ্য, হলোকাস্ট বলতে বুঝায় একটি হিটলারের নাৎসি জার্মান বাহিনীর হাতে ইহুদি হত্যাযজ্ঞের ঘটনাকে। ওই হত্যাযজ্ঞে ৬০ লাখ ইহুদি নিহত হয়েছিল। এছাড়া ওই গণহত্যায় আরো ৫০ লাখ অ-ইহুদিকেও হত্যা করা হয় বলে ইতিহাসবিদরা হলোকাস্টে নিহতের সংখ্যা এক কোটি ১০ লাখের কথা উল্লেখ করে থাকেন। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়ে এই গণহত্যা চলে জার্মানি এবং জার্মানির অধিকৃত দেশগুলোতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা