,

জুলহাজ হত্যা: আটক শিহাব তিন দিনের রিমান্ডে

19904-untitled-2নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান এবং তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় আজ সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতারের পর তাকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, আটক যুবক জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে হত্যাকান্ডটি ঘটানোর কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

গোয়েন্দা পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, আটককৃত এই তরুণ শরিফুল ইসলাম শিহাব আগে হরকাতুল জিহাদ নামে একটি সংগঠন করতেন, তবে পরে তিনি আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন।

মি. ইসলাম বলেন, শিহাবের বাড়ি কুষ্টিয়ায় এবং সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করা ছিল তার প্রধান কাজ।

গত ২৫শে এপ্রিল ঢাকার কলাবাগানে সমকামী অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান এবং তাঁর বন্ধু মাহবুব রাব্বি তনয় হত্যাকান্ডের পর একটি ব্যাগ উদ্ধার করা হয় যাতে কিছু অস্ত্র পাওয়া যায়। পুলিশ বলছে, শিহাব স্বীকার করেছে যে এর মধ্যে একটি পিস্তল তারই।

পুলিশ এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আজ আদালতে শিহাবকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, জুলহাজ মান্নান ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী এবং মার্কিন সাহায্য সংস্থা ‘ইউএসএআইডি’তে কাজ করতেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা