,

যুবরাজের ব্যাটে শেষ চারে সানরাইজার্স হায়দরাবাদ

yubrajস্পোর্টস ডেস্ক : যুবরাজ সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে আইপিএলের নবম আসরে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করলো সানরাইজার্স হায়দরাবাদ। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ডেভিড ওয়ার্নার বাহিনী।

রোববার মোহালিতে টসে জয়লাভ করেন পাঞ্জাবের অধিনায়ক বিজয়। তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

ওপেনিং জুটিতে হাসিম আমলা এবং বিজয় ৪ দশমিক ২ ওভারে সংগ্রহ করেন ৩৩ রান। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন টাইগার বোলার মুস্তাফিজুর রহমান।

অধিনায়ক ডেভিড ওয়ার্নার ইনিংসের ৫ম ওভারে তাকে বোলিং আক্রমণে নিয়ে আসেন। এসেই নিজের দ্বিতীয় বলে তুলে নেন বিজয়ের উইকেট। বিজয় ৬ রান করেন।

এর পর হৃদ্ধিমান সাহার সঙ্গে জুটি গড়েন আমলা। এই জুটিতে আসে ৫৪ রান। সাহাকে ফেরান হেনরিকস। তিনি ২৭ রান করেন। গুরকেরাট সিংয়ের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন আমলা। গুরকেরাট ২৭ রানে ভুবনেশ্বরের বলে বোল্ড হন। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটে ঝড় তোলেন আমলা।

শেষ পর্যন্ত শত রান থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন তিনি। আমলা ৫৬ বলে ৯৬ রান করেন। অবশ্য মুস্তাফিজের শেষ ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন আমলা। তবে ধরতে ব্যর্থ হয় ফিল্ডাররা।

ভুবনেশ্বর ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। এছাড়া মুস্তাফিজ ৪ ওভারে ৩২ রান দিয়ে একটি এবং হেনরিকস ৩ ওভারে ২৯ রান দিয়ে ১টি উইকেট লাভ করেছেন।

১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান করে সানরাইজার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া যুবরাজ সিং মাত্র ২৪ বলে ৪২ এবং বেন কাটিং ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।

এই পরাজয়ের ফলে এবারের আইপিএল থেকে ছিটকে গেল পাঞ্জাব। আর ধোনির রাইজিং পুনে আগেই বাদ পড়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা