,

স্ত্রীর পরকীয়ার বলি সালমান শাহ : নীলা চৌধুরী

salman_shahনিজস্ব প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহ তার স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন বলে দাবি করেছেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে নীলা চৌধুরী বলেন, মৃত্যুর পর দেখা গেছে তার শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই। খালি ইঞ্জেকশন পুশ করে এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। আর এই হত্যার সঙ্গে সালমানের স্ত্রী সামিরা জড়িত।

তিনি বলেন, সামিরা ও তার পরিবারকে আমার পাশে কোনো সময় দাঁড়াতে দেখিনি। এমনকি সালমান শাহ’র ঘরে তার স্ত্রীকেও তার কাছে পাইনি। সামিরা এখন সালমান শাহ’র এক বন্ধুর স্ত্রী হিসেবে ঘর-সংসার করছে। এটা কি প্রমাণ করে না যে সামিরা’র পরকীয়ার সম্পর্ক ছিল?

নীলা চৌধুরী বলেন, ওই সময়ে চলচ্চিত্রাঙ্গনে একচ্ছত্র আধিপত্য ছিল সালমান শাহর। অন্য কারও সিনেমা চলতো না। এতে একটা গ্রুপ তার শত্রুতে পরিণত হয়। আর তারাই আমার ছেলেক হত্যা করেছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নীলা চৌধুরী।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী। সালমান শাহ মারা যাওয়ার দুই দশক পরও এর রহস্য উদঘাটন হয়নি। সিআইডি ও বিচার বিভাগীয় তদন্তে অপমৃত্যু উল্লেখ্য করে প্রতিবেদন দাখিল করা হলেও তা প্রত্যাখ্যান করেন সালমান শাহ’র পরিবার।

সর্বশেষ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন সালমান শাহ’র মা নীলুফার চৌধুরী (নীলা চৌধুরী)। আদালত নারাজির আবেদন মঞ্জুর করে পুনঃতদন্তের জন্য র‌্যাব-৩ কে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে