,

মাদকাসক্ত ছেলেকে ইউএনওর হাতে দিলেন মা

download (91)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসহায় এক মা রবিবার দুপুরে মো. তামিম সিরজী (২৭) নামে তার মাদকাসক্ত ছেলেকে ইউএনওর হাতে সোপর্দ করেছেন। বিকেলে ভ্রাম্যমাণ আদালত তামিম সিরজীকে এক বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়ে জেলা কারাগারে পাঠিয়েছেন। পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের তামিম সিরজী তিন-চার বছর ধরে মাদকাসক্ত হয়ে উচ্ছৃঙ্খল জীবন যাপনও করে আসছেন। নেশার টাকার জন্য সে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। ১০-১২ দিন আগে নেশার টাকার জন্য তামিম সিরজী তার বিধবা মাকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এর আগে গত শুক্রবার নেশার টাকার জন্য মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন। অত্যাচার-নির্যাতন সইতে না পেরে গত শনিবার বিকেলে তামিম সিরজীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার কাছে লিখিত আবেদন করেন।
গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা নিজে দেওড়া গ্রামে গিয়ে এ ব্যাপারে খোঁজখবর নেন। ঘটনার সত্যতা পেয়ে ইউএনও ওই মায়ের সহায়তায় তামিম সিরাজীকে আটক করেন। বিকেলে তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তামিম সিরাজীকে এক বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেন।
ইউএনও ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা বলেন, তাদের বসতঘরের আসবাবপত্র ভাঙচুরের নানা আলামত পাওয়া গেছে। গতকাল বিকেলে তাকে ব্রাহ্মহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা