,

দলীয় সংঘর্ষে শ্রমিক দল নেতা বাবুল সর্দারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : অবশেষে দলীয় সংঘর্ষের ঘটনায় মারা গেলেন ধানমন্ডি থানা শ্রমিক দলের সহ-সভাপতি ও মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সর্দার।রোববার (১৫ মে) রাত ৯টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এর আগে রোববার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় বাবুল সর্দারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

fa011a7d3bcbb447fa6893c482767448-57387e6d56a09

৪৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম বাংলামেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, রোববার বিকেল সোয়া ৫টার দিকে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের দু’গ্রুপের সংঘর্ষে বাবুল সর্দার (৪৫) ও আবু কাউসার ভূইয়া (৪৬) নামে দুই শ্রমিকদল নেতা আহত হন। আহত অবস্থায় তাদের প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

 

আবু কাউসার ভূইয়া (৪৬) ধানমন্ডি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক। কাউসার বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন আছেন।জানা গেছে, রোববার বাদ আসর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ মাহফিল শেষে এ ঘটনা ঘটে। এসময় ৮-১০ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা