,

সাপের ছোবল থেকে মনিবশিশুকে বাঁচাল কুকুর!

 

আন্তর্জাতিক ডেস্ক : সাপের মরণ ছোবল থেকে মনিবশিশুকে রক্ষা করে নিজেই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটি কোনো মানুষের গল্প নয়, এক প্রভুভক্ত কুকরের গল্প। বিরল এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্টের ফ্লোরিডা অঙ্গরাজ্যে।বুধবার নিজেদের বাগানে প্রতিদিনের মত খেলছিল সাত বছরের মলি ডেলুকা। হঠাৎ কোত্থেকে যেন সেখানে বিষাক্ত র‌্যাটলস্নেক এসে হাজির। এটি বিশ্বের বিষধর সর্প প্রজাতির অন্যতম। এই সাপ কাউকে কামড়ে দিলে তার বেঁচে থাকা কঠিন।

2016_05_15_09_40_40_dDlpBPhQdZqBMKF8PoscguieLw5BNj_original

 

সেদিন মলি তাই বিষাক্ত সাপটি দেখে থ হয়ে গিয়েছিল। চিৎকার করতেও যেন ভুলে গিয়েছিল শিশুটি। এ অবস্থায় সাপটি তাকে ছোবল দিতে উদ্যত হয়। এসময় দৌড়ে আসে তাদের পোষা কুকুর হাউস। বীরের মত মলিকে আড়াল করে সাপের মুখোমুখি হয় সে। শুরু হয় হাউসের সঙ্গে বীষধর সাপের মরণপণ লড়াই। ক্ষিপ্ত সাপটি তিন তিনবার ছোবল দেয় তার পায়ে। মলির মা ডোনিয়া ডে লুকা মেয়ের চিৎকারে বাগানে এসে দেখেন, হাউস খোঁড়াচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে তার।

তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে হাজার হাজার ডলার মূল্যের এন্টি ভেনন ইঞ্জেকশন দেয়া হয়েছে। জার্মান শেপার্ড জাতের এ কুকুরের বীরত্বের কথা শুনে অনেকেই এগিয়ে এসেছেন তার চিকিৎসায় সহায়তার জন্য। হেল্প সেভ হাউস নামে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলেছে ডে লুকা পরিবার। কুকুরটির চিকিৎসার জন্য সেখানে ইতিমধ্যেই জমা পড়েছে ৫০ হাজার মার্কিন ডলার। সকলের আশা একদিন সুস্থ হয়ে ওঠবে হাউস।

কুকুরটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডোনিয়া ডে লুকা ফক্স চ্যানেলকে বলেছেন,‘আমি ওর কাছে সত্যিই কৃতজ্ঞ। ওর জন্যই মেয়ে মলি আজ বেঁচে আছে। ও না থাকলে মেয়ের কি হত তা আমি ভাবতে পারিনা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে