,

ঘুমের সময় গ্রাহককে মেসেজ নয় : তারানা হালিম

 
নিজস্ব প্রতিবেদক : রাতে ঘুমানোর সময় মোবাইল অপারেটরদের কোনো অফার মেসেজ না পাঠানোর অনুরোধ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।এ জন্য তিনি রাত ১২টার পর থেকে ভোরের আজান পর্যন্ত সময়ে মেসেজ না দেয়ার অনুরোধ জানান। রাতে ঘুমানোর পর মোবাইল অপারেটরদের মেসেজের কারণে গ্রাহকদের ঘুম ভাঙার অভিযোগের কারণে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

1448111298

এ ছাড়া প্রতিদিন একবারের বেশি কলড্রপ হলে প্রতিটি কলড্রপের বিপরীতে গ্রাহককে এক মিনিট কল ফেরত দেয়া হবে বলেও জানিয়েছেন তারানা হালিম।আগামী ১ জুলাই থেকে এ নির্দেশনা চালু হবে। কলড্রপ কী পরিমাণ হচ্ছে বা এ সংক্রান্ত বিষয়াদি দেখভাল করার জন্য বিটিআরসি একটি টিম গঠন করবে বলেও জানান তিনি।

 

 

রোববার (১৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। রিম/ সিম পুনর্নিবন্ধন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ৩১ মের পর রিম-সিম আর রি-ভেরিফিকেশন হবে না।তিনি বলেন, অনিবন্ধিত সিম ৩১ মে-র পর ২ মাস পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ওই গ্রাহক যদি ওই সিম নিবন্ধন করতে চান, তাহলে ওই গ্রাহককে অগ্রাধিকার দেয়া হবে। এ পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ সিম নিবন্ধন হয়েছে বলেও জানান তারানা হালিম।মোবাইল অপারেটরদের টাওয়ারের দ্বারা যদি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হতে হয়, তবে সেই টাওয়ার থাকবে না বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তা ছাড়া ইন্টারনেটের দাম কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা