বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে সড়ক অবরোধ, জোড়া লাশ নিয়ে বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক :  টঙ্গীর এরশাদনগর এলাকায় নিহত যুবলীগকর্মী শরীফুল ইসলাম ও তার বন্ধু জুম্মন আলীর লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এরশাদনগর এলাকায় এ বিক্ষোভ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

2016_05_15_19_10_14_L83lX5Th2aRdVtMCclXTnsTe73eh75_original

এর আগে সকালে এরশাদনগরের একটি বিলের পাড় ও রাস্তার ওপর থেকে যুবলীগকর্মী শরীফুল ইসলাম ও তার বন্ধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে মরদেহ দুটি স্থানীয় শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সন্ধ্যায় মর্গ থেকে দুটি লাশ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। তারা হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

 

 

নিহত শরীফুল ইসলাম টঙ্গীর এরশাদ নগর এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় যুবলীগ কর্মী ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ৪৯ নম্বর ওয়ার্ড সভাপতি। জুম্মান আলী একই এলাকার হারুন মিয়ার ছেলে ও স্থানীয় একটি টুপি কারখানায় শ্রমিক।শরীফের মেয়ে সুইটি আক্তার জানিয়েছেন, শনিবার দিনগত রাত ১২টার দিকে তার বাবাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় ৪-৫ জন লোক। পরে তাকে এরশাদ নগরের বিলের পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনা দেখে ফেলায় আমার বাবার বন্ধু জুম্মনকেও হত্যা করা হয়। তিনি তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

 

 

টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রোববার সকাল ৭টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকার নিম্নাঞ্চলে একটি বিলের পাড়ে শরীফ ও রাস্তার ওপর জুম্মনের মরদেহ পড়ে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরীফের ঘাড়ে এবং জুম্মনের মাথা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

 

 

এসআই জহিরুল আরো বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুজনকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, স্ক্রু ড্রাইভারসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।এদিকে, বিকেলে পুলিশ এরশাদনগরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অপু, আরিফ ও সোহেল রানা নামের তিনজনকে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব