,

ভারতীয় সেনাবাহিনীতে বিদ্রোহ!

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় সেনাবাহিনীতে জওয়ানদের সাথে সংঘর্ষে এক ক্যাপ্টেন এবং তিন অফিসার আহত হয়েছেন। উত্তর-পূর্ব ভারতে ভারতীয় সেনাবাহিনীর একটি ইউনিটে ছোটখাট একটি বিদ্রোহ হয়েছে বলে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, ফ্রন্টলাইন ইউনিটের এক সেনা জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ বলা হয় ১০ কিলোমিটার মার্চ করার পরই মৃত্যু হয় ওই জওয়ানের৷ এই ঘটনার পরই চার-পাঁচজন সেনা জওয়ানের সঙ্গে অফিসারদের সংঘর্ষ শুরু হয়৷ এই ঘটনায় গুরুতর জখম হন একজন ক্যাপ্টেন এবং তিন অফিসার৷

soldiers-indian-army-attacks-terrorist_7d462d74-a5b8-11e5-8463-9460a1f5716a

 

ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রুটিন ট্রেনিংয়ের সময় এক জওয়ানের মৃত্যুর পরই ইনফ্যান্ট্রি ইউনিটে উত্তেজনা ছড়ায়৷ এটা কোনো বিদ্রোহের ঘটনা নয়৷ রুট মার্চ করার আগে ওই জওয়ান বুকে ব্যথা অনুভব করেন৷ ইউনিটের মেডিক্যাল অফিসার সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা করে দেখেন৷ সেই সময় তাকে সুস্থ বলে জানালেও রুট মার্চ চলার সময় ফের অসুস্থ হয়ে পড়েন তিনি৷’’

 

 

দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর সদর দফতর থেকে আরো বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই এলাকায় সেনাবাহিনীর শক্তি বাড়ানো হয় বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।উল্লেখ্য, শাস্তি হিসেবে জওয়ানদের ১০ কিলোমিটার মার্চ করানো হয়৷এনডিটিভির খবরে বলা হয়, ২০১২ সালে লাদাখে ‘ফিল্ড ফায়ারিং’য়ের সময় আর্টালারি ইউনিটের সৈন্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে জানা যায়, জওয়ানরা সিনিয়র অফিসারদের কর্তৃত্ব অস্বীকার করেছিলেন। জওয়ানদের হামলায় এক অফিসার গুরুতর আহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা