,

প্রধানমন্ত্রী নিজের ঘরে ইহুদী রেখে অন্যের ঘরে ইহুদী খোঁজার চেষ্টা করছেন: হান্নান শাহ

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরে ইহুদী রেখে অন্যর ঘরে ইহুদী খোঁজার চেষ্টা করছেন।তিনি বলেন, প্রধানমন্ত্রীর পুত্রবধূ-ই তো ইহুদী। তাই আমরা কি বলবো ইসরাইলের সাথে তার সর্ম্পক আছে। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমরা এমনটা চাই না। শুধু বলবো কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়বে না।

1454325757

 

রোববার দুপরে রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লং সার্চ স্মরণে ও পানি আগ্রাসনের প্রতিবাদে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।হান্নান শাহ বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে উঠা-বসা আছে। এটা শতভাগ সত্য।বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারি সর্ম্পকে হান্নান শাহ বলেন, বিএনপির তথা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তো নিত্যনৈমিত্তিক ব্যাপার।

 

 

তিনি বলেন, ভারতের সাথে কোন প্রতিবেশি দেশের সাথে তাদের সর্ম্পক ভাল না। শুধু বাংলাদেশের সরকারের সাথে ভাল সর্ম্পক আছে। কি কারণে সর্ম্পক আছে তা সবাই জানেন। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদীর পানি শুকিয়ে গেছে। বাংলাদেশের কিছু দালালের কারণে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি।তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছেন।

 

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার ভারতের স্বার্থে কাজ করছেন। তাই ভারতের দালালদের প্রত্যাখ্যান করতে হবে। এবং যারা দেশের স্বার্থে কাজ করে তাদের গ্রহণ করতে হবে।জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে