,

২৫ মে কসবা পৌর নির্বাচন লড়াই হবে নৌকা আর ধানের শীষে

Md EmranMuhammad Ilias

Monir Hossen Delwer

মহিছুজ্জামান কাজল, ব্রাহ্মণবাড়িয়া : কসবা পৌরসভার নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে। কসবা পৌরসভা বিএনপির ঘাটি হলেও যে কোন মূল্যে জয়ী হতে মরিয়া আওয়ামীলীগ। নির্বাচনকে কেন্দ্র করে গোটা পৌর এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থীদের পদচারণায় গ্রাম-গঞ্জ এখন মুখরিত। পৌর এলাকার সর্বত্রই চলছে প্রচার-প্রচারনা। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সালাম ও দোয়া জানিয়ে ভোট প্রার্থনা করছেন। অনেকে নির্বাচিত হলে পৌরবাসীর উন্নয়নে কে কি অবদান রাখবেন তা ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। মেয়র প্রার্থীরা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন। সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগণও বসে নেই।

কসবা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , কসবা পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কসবা পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীগন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ হচ্ছেন; আওয়ামী লীগ মনোনীত উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল, বিএনপি মনোনীত বর্তমান মেয়র উপজেলা বিএনপি’র সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন দেলোয়ার।
এদিকে পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে মো.তবিবুর রহমান কে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার সৌমেন ব্শ্বিাস ছন্দ জানান, কসবা পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৫ হাজার ৮ শত ৭১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮ শত ৫৩ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ১৮ জন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা