,

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

download (13)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥  রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোঃ কাপ্তান মিয়া (৪৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল সাড়ে ১১টায় উপজেলার হরিপুর গ্রামের হরিণবেড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কাপ্তান মিয়া হরিপুর গ্রামের আনজব আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিজয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর গ্রামের হরিণবেড় বাজার অভিযান চালায়। এসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কাপ্তান মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, কাপ্তান মিয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজারের শামছুল আলমের ভাড়াটিয়া আবু জাফরের বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা