,

নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা

1463305894আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিনা আক্তার (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল ৯টায় পুলিশ নিহতের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে। নিহত রিনা উপজেলার রতনপুর ইউনিয়নের বাজেবিশারা গ্রামের দানেশ মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন জানান, শনিবার দিবাগত মধ্যরাতের কোনো একসময় অজ্ঞাত একদল দুর্বৃত্ত কুয়েত প্রবাসী দানের মিয়ার ঘরে প্রবেশ করে তার স্ত্রী রিনাকে ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে ভোরে তার ভাসুর ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি আমাকে জানালে স্থানীয় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে পূর্ব শত্র“তার জেল ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা