বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ কেভি লাইনে ক্রটির কারণে নাসিরনগরে গত তিনদিন যাবত বিদ্যুৎ নেই

56021আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ গরম শুরুতেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে নাসিরনগরের বিদ্যুৎ গ্রাহকরা। বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে গত তিনদিন ধরে এ উপজেলায় বিদ্যুৎ নেই। এ অবস্থায় গ্রাহকরা চরম বিপাকে পড়েছে। অনেকের ঘরে ফ্রিজে রাখা মাছ মাংস পচে গেছে। এতে করে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জানা যায়, ঝড়-বৃষ্টি কারণে গত বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ চলে যাওয়ার পর শুক্রবার ও শনিবার সারা দিন চেষ্টার পর আজ রবিবার সকালে বিদ্যুৎ স্বাভাবিত হলেও তা কত সময় স্থায়ী হবে কেউ বলতে পারছে না। তাড়াছা বার বার বিদ্যুতের আসা-যাওয়ার কারনে অনেক গ্রাহকের বাড়ির বাল্ব,পাখা,টিভি,ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি সাধিত হচ্ছে। এমন করুণ অবস্থা এর আগে কখনো ঘটেনি। প্রতিনিয়ত দুঃসহ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে উপজেলাবাসীকে। দিনে-রাতে সব মিলিয়ে কতবার বিদ্যুৎ চলে যায় আর আসে তা বুঝা দায়।এ পুরনো লাইনের এখন ভগ্নদশা। খুঁটি ও তারে জং ধরেছে। আয়ুস্কাল গেছে বহু আগেই। আকাশে মেঘ জমলে,বিদ্যুৎ চমকালে,বাতাস বইলে,ঝড়-বৃষ্টি হলে গাছ বা গাছের ডাল পড়ে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। দমকা বাতাসেও স্পার্ক করে ছিঁড়ে যায়। বিকালে বা সন্ধ্যার পরে এ ধরনের দূর্ঘটনা ঘটলে র্দীঘ সময়ের জন্য বিদ্যুত বিভ্রাটের শিকার হন নাসিরনগরের গ্রাহকরা। ভ্যাপসা গরমে বিদ্যুতের বিপর্যয় জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তথ্য-প্রযুক্তির এই যুগে কম্পিউটারের ব্যবহার বেড়েছে অত্যাধিকহারে। বিভিন্ন অফিস,ব্যাংক-বীমা ,স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি ইন্টারনেট,ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান চলছে। কিন্তু বিদ্যুৎ বিপর্যয়ের কারনে নাসিরনগরে এ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে নাসিরনগর উপজেলায় বিদ্যুত সরবরাহ ক্ষেত্রে ৩৩ কেভির পুরাতন লাইনে ক্রটির কারণে গরম ও বর্ষাকালে গ্রাহকরা দূর্ভোগের শিকার হচ্ছে। জোরে বাতাস বইলে,আকাশে মেঘ জমলে বা বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় নাসিরনগর উপজেলার বিদ্যুত সরবরাহ। পিডিবির আমলে নির্মিত আশুগঞ্জ বিদ্যুৎ উপ-কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভির পুরাতন লাইনের মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। পল্লী বিদ্যুৎ বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (নিপুর) মোঃ নজরুল ইসলাম পিডিবির ৩৩ কেভির পুরাতন লাইনে সমস্যা হচ্ছে স্বীকার করে জানান এটি লোডশেডিং নয়,যান্ত্রিক ত্রুটি। পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করছেন বলে দাবি করেন । তাছাড়া পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আশুগঞ্জ বিদ্যুৎ উপ-কেন্দ্র থেকে সরাসরি নাসিরনগর পর্যন্ত নতুন লাইন নিমার্ণের কাজ চলছে। তা বাস্তবায়ন হলেই উল্লেখিত সমস্যার সমাধান সম্ভব ।