,

‘বসগিরি’তে শাকিবের নায়িকা বুবলিই

Bubliবিনোদন প্রতিবেদক : নায়কের হাত ধরে ইন্ডাস্ট্রিতে নায়িকার আগমন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই চলছে এই রীতি। তালিকাটাও বেশ দীর্ঘ। সেই তালিকায় যোগ হলো আরেকটি নাম-শবনম বুবলি। ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। জীবনের প্রথম সিনেমায় বুবলি নায়ক হিসেবে পাচ্ছে সবচেয়ে জনপ্রিয় হিরোকে। গতকাল রাজধানীর একটি হোটেলে শাকিবের হাত ধরে গণমাধ্যমের মুখোমুখি হন বুবলি।

শামীম আহমেদ রনীর ‘বসগিরি’ সিনেমায় জুটি বাধছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়া বুবলি কখনোই ভাবেননি সিনেমায় অভিনয় করবেন। একটি স্যাটেলাইট চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত ছিলেন বেশ ক’বছর। কিন্তু শাকিব খানের আগ্রহেই তার বড়পর্দায় যাত্রা শুরু হলো। বুবলির সঙ্গে শাকিব খানের পরিচয়টা খুব বেশিদিনের না।

শাকিব খান জানালেন, ‘আমার ও পিয়ারে ছবির জন্য নতুন একটি মুখ খুঁজিছিলাম। খুঁজতে খুঁজতে বুবলিকে পেয়ে যাই। ও পিয়ারের কাস্টিংয়ের কথা ভাবছিলাম তাকে। পরে অপু ছবি থেকে সরে যাওয়ার পর প্রযোজক বলছিলেন ছবিতে নতুন মুখ হলে ভালো। তখন ভাবলাম হোয়াই নট বুবলি।’

শাকিব খান আরও জানালেন, ‘দেশের সবোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করছে। শিক্ষিত মেয়েরা আস্তে আস্তে সিনেমায় আসতে শুরু করছে এটাই আমাদের জন্য অনেক পজেটিভ। ছবিটার নাম বসগিরি হলেও আসল বস কিন্তু বুবলিই। জাস্ট অপেক্ষা করতে হবে ক্যারিশমা দেখার জন্য।’

ইন্ডাস্ট্রিতে এখন বেশ কজন স্টাবলিশ নায়িকা আছে। তাদের রেখে নতুন নায়িকা কেন? ‘পুরাতনরা ঠিকঠাকভাবে পারছেনা বলেই তো নতুনদের আনতে হচ্ছে।’-জানালেন শাকিব খান।

পরশু থেকে এফডিসিতে প্রথমবারের মতো শুটিংয়ে অংশ নেবেন বুবলি। সঙ্গে থাকবেন শাকিব খান। খান ফিল্মসের প্রযোজনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান। কোরবানীর ঈদে ছবিটি মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা