,

আজ থেকে পরিবহনে ভাড়া না কমালে ব্যবস্থা : কাদের

kaderনরসিংদী প্রতিনিধি : তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ মে থেকে গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমেছে। আজ সকাল থেকে মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করছে।’

তিনি রোববার সকালে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান। এ সময় বর্ষা মৌসুম ও রমজানের আগে মহাসড়কগুলোতে ব্যস্ততা বাড়বে সে লক্ষ্যে সকল মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ সময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মো. নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা