,

আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা : পুলিশ

aslam-choudhury-550x353নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার বিট পুলিশিং নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আসলাম চৌধুরী চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক। সম্প্রতি তিনি ভারতে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দা এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সরকার উৎখাত করতেই আসলাম চৌধুরী ওই সাক্ষাৎ করেছেন বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের নেতারা।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মোসাদের এজেন্টের সঙ্গে আসলাম চৌধুরী দিল্লিতে একাধিক বৈঠক করেছেন।

ইসরায়েলের সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস নামে একটি প্রতিষ্ঠানের প্রধান মেন্দা এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে।

আসলাম চৌধুরীর দাবি, তিনি গত মার্চে ব্যক্তিগত সফরে ভারতে গেলে অন্য একজনের মাধ্যমে সাফাদির সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা বিভিন্ন পর্যটন এলাকায় একসঙ্গে ঘুরেছেন, খাওয়াদাওয়া করেছেন। কিন্তু কোনো বৈঠক করেননি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

বিএনপির সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে দলটি।

বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে।

ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস ওয়াই রামাদেন বলেছেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব হবে বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দলের জন্য ‘রাজনৈতিক আত্মহত্যা’।

আজ নগর পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার বলেন, পুলিশকে জনগণের বন্ধু করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে আনতে নগরের ১৬ থানাকে ১৪৫টি বিটে ভাগ করা হয়েছে। একজন এসআইয়ের নেতৃত্বে একেকটি বিটে ৫-৬ জন পুলিশ থাকবে। তারা এলাকার সব তথ্য হালনাগাদ রাখবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা