,

বার্সাই শিরোপার যোগ্য : জিদান

Zidanস্পোর্টস ডেস্ক : মৌসুম শেষ হওয়ার আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার সিটি, জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান সিরি’আয় জুভেন্টাস, ফেঞ্চ লিগ ওয়ানে পিএসজি। তবে স্প্যানিশ লা লিগার ট্রফির জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। তা-ও আবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার শিরোপা জয়ের রোমাঞ্চকর লড়াই!

শনিবার রাতে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডাকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। অপর ম্যাচে দেপার্তিভোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েও হতাশায়ই থাকতে হলো রিয়ালকে। লস ব্লাঙ্কসদের কোচ জিনেদিন জিদান জানালেন, বার্সাই লা লিগার শিরোপার যোগ্য।

যোগ্য দলের (বার্সা) হাতে শিরোপা দেখা কি খুব সহজেই মেনে নিতে পারছেন জিদান? না, হতাশা ঝরল তার কণ্ঠে, ‘আমরা সবাই হতাশ, ৩৮টি ম্যাচ খেলেও কোনো পরিবর্তন আনতে পারলাম না! বার্সাই আসলে শিরোপার যোগ্য। তারা জানে, খারাপ সময় থেকে নিজেদের কীভাবে উদ্ধার করতে হয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা