,

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহণ ধর্মঘটে অচলাবস্থা

121খুলনা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনির ও আরো তিনজনের পরিবারের পক্ষে ক্ষতিপূরণ মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট চলছে। এরফলে এ অঞ্চলে যাত্রী দুর্ভোগ ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জের অদূরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদসহ পাঁচজনের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপুরণ দাবি করা হয়েছে। দায়ের করা দুই মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির ডাকে রোববার (১৫ মে) সকাল ৬টা এ ধর্মঘট শুরু হয়েছে।

এদিকে, পরিবহণ ধর্মঘটে খুলনা সোনাডাঙ্গা বাস টারমিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ জেলার কোথাও যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

৩ দফা দাবির অন্য দুই দফা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মাসুদ ও মিশুকসহ ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচার কাজ শেষ করা ও গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু বাংলামেইলকে জানান, গত ৮ মে পরিষদের বর্ধিত সভায় সরকারের কাছে ৩ দফা দাবি পেশ করে সময় বেধে দেয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বিধায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলার সঙ্গে ফরিদপুর, গোপালগঞ্জমহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোট ১৩ জেলায় ৪৮ ঘণ্টা ধর্মঘট চলছে।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বাংলামেইলকে জানান, পরিবহণ ধর্মঘটের কারণে খুলনা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেলবাহী কোনো ট্যাংক-লরি ছেড়ে যায়নি। সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা