,

বৌদ্ধ ভিক্ষু হত্যায় দুই রোহিঙ্গাসহ আটক ৩

banনিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার রাতে নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হ্লামং চাক (৩২), জিয়া উদ্দিন (২৮) এবং রহিম (২৯)।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের জানান, চাকপাড়া বৌদ্ধ বিহারের ওই ভিক্ষুকে হত্যার ঘটনায় দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শনিবার ভোররাতের কোনো একসময়ে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারের মং শৈ উ চাককে (৭৭) গলা কেটে হত্যা করে দূর্বত্তরা। তিনি ওই বিহারের অধ্যক্ষ ছিলেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের বলেন, বাইশারী ইউনিয়ন সদর থেকে ৫ কিমি. দূরে দুর্গম পূর্ব চাকপাড়ায় নতুন নির্মিত বৌদ্ধ বিহারের ভেতরে নিজ কক্ষ থেকে ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ও ঘাড়ে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ভিক্ষু মং শৈ উ চাক দুই বছর ধরে চাকপাড়ার অরণ্যে দিনে ধ্যান করতেন এবং রাতে নবনির্মিত ওই ছোট্ট বিহারে ঘুমাতেন। তার তিন ছেলে ও দুই মেয়ে আছে। শনিবার ভোর ৪টার দিকে তার পুত্রবধূ আনু চিং চাক খাবার (ছোয়েং) দিতে গিয়ে ভিক্ষুর রক্তাক্ত দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক কাজী সোলতান সালাউদ্দিন (আহসান) ও বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা