,

জুলহাজ-তনয় হত্যার ঘটনায় ১জন গ্রেফতার

julhaj-mannanনিউজ ডেস্ক : রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যার ঘটনায় শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘শিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। ঢাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে তারা কুষ্টিয়ায় পালিয়ে যায়। সেখানে সে লুকিয়ে ছিল।’

তিনি আরও বলেন, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে হত্যাকাণ্ডের ১৯ দিন পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের তথ্য পাওয়া যাবে বলে মন্তব্য করেন ডিবির এই কর্মকর্তা।

তবে তার পরিচয় বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ঢাকার কলাবাগানের বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। তার আগে তিনি মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সমকামীদের অধিকার-বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।

একই বাসায় হত্যার শিকার জুলহাজের বন্ধু তনয় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন।

ওই দিন রাতে কলাবাগান থানায় নিহত জুলহাজ মান্নানের ভাই একটি মামলা করেন। অন্য মামলাটি দায়ের করে পুলিশ। উভয় মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে