বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন গেলেন প্রধানমন্ত্রী

shekh-hasinaনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাজধানী সোফিয়া নগরীতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন ফোরাম’-এ অংশ নিতে ৩ দিনের সরকারি সফরে যাওয়ার পথে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। বিকাল সোয়া ৪টায় (লন্ডন সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, ফোরামে অংশ নেয়া ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ১৮ মে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন। ফ্লাইটটি সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ১টায় (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

বুলগেরিয়ার সংস্কৃতিবিষয়কমন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান ওমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা ও বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। হোটেল মারিনেলা সোফিয়াতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

ওইদিন বিকালে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

সফরকালে শেখ হাসিনা বুলগেরিয়ার রাষ্ট্রপতি রোজেন প্লেনিলিয়েভ’র সঙ্গে রাষ্ট্রপতির প্রাসাদে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০ মে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তারা যৌথ বিবৃতি দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মে সকাল ৬টা ৩০ মিনিটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান