,

আজ দিনভর বন্ধ থাকবে সারাদেশের সব সুপার শপ

 

নিজস্ব প্রতিবেদক : সুপার শপ সংক্রান্ত নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে হয়রানি’র অভিযোগ ও প্রতিবাদে আজ ১৫ মে রোববার সারাদেশের সব সুপার শপগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. জাকির হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানান। ফলে আজ রোববার বন্ধ থাকছে আগোরা, মীনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার, ক্যারি ফ্যামিলি, শপ অ্যান্ড সেফ, আলমাসসহ অন্যান্য সুপার শপগুলো।

all-super-shop-closed-dhaka
তিনি বলেন, আমাদের এই কর্মসূচি মূলত সরকারের শীর্ষ নীতিনির্ধারক ও ক্রেতাদের সামনে সংকটের গভীরতা তুলে ধরার জন্য।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আমাদের এই সেক্টরে হাজার হাজার কর্মী, কৃষক ও উৎপাদনকারীর কর্মসংস্থান জড়িত। এই খাত একটি ক্রমবিকাশমান খাত। কিন্তু সেক্টরটি একদিকে বৈষম্যমূলক নীতিমালার শিকার। মাঝেমধ্যেই অনর্থক হয়রানির শিকার হতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জাকির হোসেন বলেন, নিরাপদ খাদ্যের পরীক্ষার নামে ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মিডিয়া নিয়ে বারবার অভিযান চালানো হচ্ছে। জরিমানা করা হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য পরীক্ষা করে। বিকাশমান খাতকে নানাভাবে এবং অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯