,

ট্রাম্পকে ইসলাম শেখাতে চান সাদিক খান

 

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ইসলাম শেখাতে চান লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।সাদিক খান বলেন, তার কাছে ইসলাম শেখার জন্য রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লন্ডনে স্বাগত জানানো হবে। ট্রাম্পকে ইসলাম এবং পশ্চিমা সমাজের সঙ্গে এর সঙ্গতি বিষয়ে শিক্ষা দিতে আগ্রহের কথা জানান তিনি।

2016_05_14_21_46_23_VqFDGjA2AxFO6Qa6GZey6ootHvYeA0_original

 

ইসলাম বিষয়ে ট্রাম্পের অজ্ঞতার কথা উল্লেখ করে পাকিস্তানের বাসচালকের এই ছেলে বলেন, ট্রাম্প না বুঝেই জঙ্গিদের হাত ধরে খেলা করছেন। তিনি আরো বলেন, ‘এটা (ইসলাম) পশ্চিমা সমাজের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এখানে মুসলিম হওয়াটা অসঙ্গত- আমি মনে করি এমনটা ধারণা করা বিপজ্জনক, সত্যিই বিপজ্জনক।’

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সান বার্নার্দিনোতে সন্ত্রাসী হামলার পর দেশটিতে মুসলিমদের নিষিদ্ধ করার কথা বলে ব্যাপক সমালোচনার জন্ম দেন ট্রাম্প। অবশ্য সম্প্রতি তিনি তার মুসলিম-বিদ্বেষী নীতি থেকে অনেকটা সরে আসছেন।

মেয়র সাদিক খান বলেন, ‘আমি চাই ডোনাল্ড ট্রাম্প লন্ডনে আসুক। একজন মূলধারার মুসলিম হিসেবে আমি নিজেকে তার সঙ্গে পরিচিত করাতে চাই। এবং বলতে চাই, পাশ্চাত্যের উদার মূল্যবোধসম্পন্ন সমাজে বাস করে আমি খুবই স্বাভাবিক বোধ করি। আমি তাকে এদেশের আরো লাখো মুসলিমের সঙ্গে পরিচিত করিয়ে দিতে চাই, যারা ব্রিটিশ হিসেবে এবং পশ্চিমা হিসেবে নিজেকে ভাবতে পছন্দ করে।’

উল্লেখ্য, এর আগে চলতি মাসের সাত তারিখে লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নেন পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খান। মার্কিন নির্বাচনে হিলারিকে সহায়তা করবেন বলে সম্প্রতি জানিয়েছেন তিনি। ট্রাম্পের মুসলিম-বিদ্বেষী নীতির একজন সমালোচক সাদিক খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে