,

ফেসবুকে অনুভূতি প্রকাশে মানা

 

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েক মাস আগে লাইক ছাড়াও আরো কয়েকটি অনুভূতি প্রকাশের অপশন এনেছে ফেসবুক। তবে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ। ফেসবুকে দেদারছে অনুভূতি প্রকাশ করা যাবে না- এমনটাই জানানো হয়েছে বেলজিয়ামের পুলিশ প্রশাসন। ফেসবুক নিজেদের অনুভূতি প্রকাশ করলে গোপনীয়তা নষ্ট হবে বলে দাবি পুলিশের।

2016_05_14_22_31_49_EFx0YFp4PqQxtI1Wyjwk2JIM4Ww3Pd_original

ফেসবুক ব্যবহারকারীদের নিজেদের স্বার্থে এবং নিজেদের গোপনীয়তা বজায় রাখতেই এই পরামর্শ দিচ্ছে পুলিশ। বুধবার এক বিবৃতিতে বেলজিয়াম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত ফেব্রুয়ারি মাসে প্রমাণিত হয়েছে যে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য একত্রিত করতে দ্বিধা করেনা ফেসবুক কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের প্রকাশিত অনুভূতির ওপর ভিত্তি করে তারা সংগ্রহ করে নানা তথ্য।’

ফেসবুকে মানুষের অনুভূতি প্রকাশের জন্য শুধু ছয় ধরনের অপশন রয়েছে কেন- তা নিয়েও প্রশ্ন তুলেছে বেলজিয়াম পুলিশ। তাদের দাবি এই অনুভূতির উপর নির্ভর করেই নিজেদের বাণিজ্যিক প্রচার চালায় ফেসবুক। ব্যবহারকারীদের প্রকাশিত অনুভূতির ওপর গবেষণা করে ফেসবুক নিজেদের সাইটের বিজ্ঞাপন জোগাড় করে বলেও দাবি করেছে বেলজিয়াম পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা