,

‘ভিক্ষু হত্যায় স্বজনেরা জড়িত’

kamalamarনিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, হত্যার ঘটনায় তার স্বজনরা জড়িত থাকতে পারেন।

শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে রাবির শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার বিচার অবশ্যই হবে।’

অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভির উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি বিচার অবশ্যই দেখতে পাবেন। আমরা অপরাধীকে অবশ্যই বের করব। আমরা তদন্তের খুব কাছাকাছি আছি। কিন্তু নিরাপত্তার স্বার্থে আমরা এখন আর কিছু বলতে চাচ্ছি না।’

অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডকে সরকার ‘বিশেষ গুরুত্ব’ দিয়ে দেখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো হত্যাকাণ্ডকে সামান্য হিসেবে দেখি না। অধ্যাপক রেজাউল করিমকে যারা হত্যা করেছেন তাদের খুব দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারব।’

এর আগে, শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার চাকপাড়ায় একটি বিহার থেকে মংসই উ (৭০) নামের এক বৌদ্ধ ভিক্ষুর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা