,

ভিলিয়ার্স-কোহলি ঝড়ে উড়ে গেল গুজরাট

vi-koস্পোর্টস ডেস্ক : এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলির রেকর্ড জুটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে ১‌৪৪ রানের রেকর্ড জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শনিবার চিন্নাস্বামীর মাঠে বেঙ্গালুরুর এই দুই ব্যাটসম্যান মিলে গড়েন ২২৯ রানের রেকর্ড জুটি। পাশাপাশি দুজনেই তুলে নেন সেঞ্চুরি।

আর ভিলিয়ার্সের সেঞ্চুরি ছিল টি২০ ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি।

ঝড়ো ব্যালিংয়ের সুবাদে ৩ উইকেটে ২৪৮ রান করে বেঙ্গালুরু। জবাবে ১৮.৪ ওভারে ১০৪ রান তুলতেই গুটিয়ে যায় গুজরাট লায়ন্স।

২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে গুজরাট। প্যাভিলিয়নের পথে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলটি দীর্ঘ হওয়ার সঙ্গে টার্গেটের সঙ্গে ব্যবধানও বাড়তে থাকে গুজরাটের।

দলের হয়ে একমাত্র লড়াই করেছেন অ্যারোন ফিঞ্চ। ৩৮ বলে দলীয় সর্বোচ্চ ৩৭ রান করেন তিনি। রবীন্দ্র জাদেজা ২১ ও ম্যাককালাম করেছেন ১১ রান।

শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১০৪ রানে অল আউট হয় গুজরাট লায়ন্স। ফলে আইপিলের ইতিহাসে ১৪৪ রানের সবচেয়ে বড় জয় তুলে নেন কোহলিরা। প্রথম আইপিএলে ১৪০ রানে হারের রেকর্ড আছে বলিউড বাদশা শাহরুখ খানের নাইট রাইডার্সের।

বেঙ্গালুরুর হয়ে তিন ওভারে মাত্র ১১ রানে ৪টি উইকেট নেন ক্রিস জর্দান। চাহাল ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলকে হারায় বেঙ্গালুরু। তবে ব্যাট হাতে ঝড় তুলেন ভিলিয়ার্স ও কোহলি।

৪৩ বলে প্রথমে সেঞ্চুরি পূর্ণ করেন ভিলিয়ার্স। অন্যদিকে ৫৩ বলে সেঞ্চুরি করেন কোহলি। ৫৫ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় ১০৯ রান করে ফেরেন অধিনায়ক কোহলি।

তবে ৫২ বলে ১২৯ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। তার ইনিংসে ছিল ১০টি চার ও ১২টি ছক্কার মার।

গুজরাটের হয়ে প্রভিন কুমার ২টি ও কুলকার্নি ১টি করে উইকেট লাভ করেন।

দ্রুততম সেঞ্চুরির সুবাদে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠে ডি ভিলিয়ার্সের হাতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা