,

পুতিনের চাপে ৩ রুশ সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবারের আর্থিক বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে পদত্যাগ করতে হলো তিন রুশ সম্পাদক। দেশটির স্বনামধন্য মিডিয়া গ্রুপ আরবিসির এক পত্রিকায় ওই প্রতিবেদন প্রকাশিত হলে সরকারের চাপে পড়ে দৈনিকটি।আল জাজিরা জানায়, পত্রিকা অফিসে পুলিশের অভিযানের কয়েক সপ্তাহ পর সরকারের চাপের মুখে ওই পত্রিকার তিন সম্পাদক পদত্যাগ করেছে। যদিও সরকারের পক্ষ থেকে চাপের কথা অস্বীকার করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের ওই কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ওই ঘটনায় কোনো সাংবাদিকের ওপর সরকারের কোনো চাপ ছিল না।

download

এদিকে ওই ঘটনাকে রুশ রাজনীতি বিশ্লেষক ও মানবাধিকাকর্মীরা সংবাদমাধ্যমের ওপর পুতিন সরকারের সর্বশেষ আঘাত হিসেবে দেখছেন। তারা নিজেদেরকে অবরুদ্ধ মনে করছেন। আরবিসির একাধিক সাংবাদিক তাদের ফেসবুক বার্তায় জানিয়েছেন, তারাও শীঘ্রই পদত্যাগ করছেন। যদিও এ বিষয়ে আরবিসি গ্রুপ কোনো মন্তব্য করতে রাজ হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা