,

আজ মার্কিন মুখ্য উপ-সহকারী মন্ত্রী ঢাকা আসছেন 

 

নিজস্ব প্রতিবেদক : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের ‘জরুরি’ সফরের পর আজ ৩ দিনের সফরে ঢাকা আসছেন দেশটির প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা মুখ্য উপ-সহকারী মন্ত্রী উইলিয়াম টড। তার সঙ্গে উচ্চপর্যায়ের কর্মকর্তারাও থাকছেন বলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে।

213151_1

দূতাবাসের বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী মন্ত্রী (পিডাস) উইলিয়াম ই. টড বাংলাদেশ সফরে একটি আন্তঃ মন্ত্রণালয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ঢাকায় থাকাকালীন, পিডাস টড বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সমন্বয় নিয়েও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের সফরের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করবেন। তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পিডাস টড আজ ঢাকায় পৌঁছালেও সরকারি পর্যায়ের অ্যাপয়েনমেন্টগুলো আগামী সোমবার নির্ধারিত হয়েছে। এর আগ পর্যন্ত দূতাবাসের অভ্যন্তরীণ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক সাক্ষাৎ হবে। সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমনে নিযুক্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও তার আলোচনা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা