,

রোববার খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক : খুলনার ১০ জেলায় রোববার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি।আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এই ধর্মঘটের ধঘোষণা দেন।

 

1413353978_93

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৮ মে পরিষদের বর্ধিত সভায় সরকারের কাছে তিন দফা দাবি পেশ করে ১৪ মে পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এজন্য পূর্ব ঘোষণা অনুযায়ী ধর্মঘট পালন করা হবে। বাস, ট্রাক, ট্রাংকলরি এবং কাভার্ডভ্যানসহ সব ধরণের যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ধর্মঘটের আওতায় থাকবে বলে তিনি জানান।

 

 

পরিবহন নেতাদের দাবিগুলো হচ্ছে- সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠ ও নিরপেক্ষভাবে বিচার কাজ শেষ করা করতে হবে। আর নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার করতে হবে।

 

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম মিন্টু, সধারণ সম্পাদক মোর্তজা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা দুটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা