,

আওয়ামী লীগ নেতারা মুখে মুক্তিযুদ্ধের খই ফুটিয়ে মূর্তি ও মন্দির ভাঙছে: ইমরান

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতারা মুখে মুক্তিযুদ্ধের খই ফুটিয়ে হিন্দুদের মূর্তি-মন্দির ভেঙ্গে ও জমি দখল করে তাদের দেশছাড়া করছে বলে অভিযোগ করেছে গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার।শনিবার দুপুরে তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইমরান এ অভিযোগ করেন।ইমরান তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘প্রতিদিন পত্রিকায় আওয়ামী লীগ নেতাদের মন্দির ভাঙা আর হিন্দুদের জমি দখলের খবর। কোথাও কোনো প্রতিবাদ নেই, মানববন্ধন নেই, সংবাদ সম্মেলন নেই। প্রতিবাদ হবেও বা কেন? জামাত-শিবির ভাঙলেই না প্রতিবাদ!

imran_127678

 

মুখে মুক্তিযুদ্ধের চেতনার খই ফোটাবেন আর সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি-মন্দির ভাঙবেন, জমি দখল করে তাদের দেশছাড়া করবেন, এই কি আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনা?’

 

নওগাঁয় মন্দির ভাঙ্গার মূলহোতা আওয়ামী লীগ নেতার গ্রেফতারের দাবি জানিয়ে ইমরান বলেন, ‘মন্দির ভাঙার মূলহোতা, নওগাঁর নিয়ামতপুরের স্থানীয় আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান নঈমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাই। সাঙ্গপাঙ্গরা সাথে থাকলে তাদের সহ গ্রেফতার করুন। কোমরে দড়ি বেঁধে গণমাধ্যমের সামনে হাজির করুন, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, দেখবেন দেশ থেকে মন্দির ভাঙা-জমি দখল পালিয়ে অন্য গ্রহে চলে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে