,

যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত যুবকের কারাদণ্ড

junaed-khan_12939_1463227815নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনার দায়ে বাংলাদেশী বংশোদ্ভূত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার কিংস্টন ক্রাউন কোর্ট লুটনের বাসিন্দা জুনায়েদ খানকে (২৫) এই দণ্ড দেয়।

জুনায়েদ যুক্তরাজ্যে একটি কোম্পানির ‘ডেলিভারি ড্রাইভার’ হিসাবে কর্মরত ছিলেন। গত বছর তিনি পুলিশের হাতে আটক হন।

পুলিশ জানায়, জুনায়েদ সিরিয়ায় ইসলামিক স্টেট-আইএস নেতাদের কাছে পাঠানো এক বার্তায় প্রেসার কুকারে বোমা নিয়ে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি মার্কিন সেনাদের ছুরিকাঘাতে হত্যার পরিকল্পনা করছিল।

মামলার নথিতে বলা হয়, পুলিশ জুনায়েদের বাড়িতে আইএসের পতাকা, বোমা তৈরির নির্দেশিকা এবং হামলা পরিচালনার জন্য ছুরি কেনার তথ্য পায়।

পুলিশের দাবি, জুনায়েদের স্বজন সাজিব খান আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। জুনায়েদেরও সেই পরিকল্পনা ছিল। সাজিব দ্বারা উদ্বুদ্ধ হয়েই সে হামলার পরিকল্পনা করছিল।

যুক্তরাজ্যের ইস্ট এংলিয়ায় মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা করে জুনায়েদ আইএসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে গত বছর ফাঁস হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা