,

সাভারে ঘরের ভেতর মিলল ৩ ভাইয়ের লাশ

19805-savar-farm-murderসাভার প্রতিনিধি : রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরে একটি ডেইরি ফার্ম থেকে তিন ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে হেমায়েতপুরের প্রান্ত ডেইরি ফার্মের শ্রমিকদের থাকার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- প্রান্ত ডেইরি ফার্মের কর্মচারী জিয়াউর রহমানের ছেলে জীবন (১৬) ও মো. নাসির (১৫)। এবং তাদের ফুফাতো ভাই শাহাদাৎ হোসেন (১৪)। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উত্তর জুম্মাপাড়া গ্রামে।

প্রাথমিকভাবে জানা যায়, তারা তিনজন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ওই কক্ষে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে প্রান্ত ডেইরি ফার্ম নামে একটি গরুর খামারে শ্রমিকদের থাকার ঘর থেকে দুই ভাই ও ফুফাতো ভাইসহ তিন তরুণের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তিন কিশোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা