,

খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের প্রতিহিংসা নেই : তথ্যমন্ত্রী

information-ministeramar-sনিউজ ডেস্ক : ‘‘বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার উদ্দেশ্য প্রনোদিতভাবে তার নামে একের পর এক মামলা দিচ্ছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই। জঙ্গী নাশকতার ঘটনায় হাতে নাতে ধরা পড়াদের স্বীকারোক্তিতে বিভিন্ন মামলা হচ্ছে।

শনিবার দুপুরে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়ায় জিকেপি প্রকল্পের আওতায় ভিডিপি ক্লাব থেকে তালবাড়িয়া হাইস্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী পত্নী জাতীয় নারী জোটের আহবায়য় আফরোজা হক রীনা, মিরপুরের দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া গত ৭ বছর ধরে কখনও জঙ্গী তান্ডব, কখনও সংসদকে অচল করার চক্রান্ত করে কখনও আগুন যুদ্ধে মানুষ পুড়িয়ে ও দেশী বিদেশী মহলের সাথে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানোর চেষ্টা করছে এবং অবৈধ পথে সরকারের পতন করার চক্রান্ত করছে।

মন্ত্রী বলেন, ৭১ গণহত্যার যুদ্ধাপরাধীদের যেভাবে রেহায় দেওয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যও কাউকে রেহায় দেওয়া হবে না। বাংলাদেশে যাতে আর কোনদিন মানুষ পোড়ানো বা গুপ্ত হত্যার মাধ্যমে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে না পারে সেজন্য এসব ঘটনায় দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দিয়ে এগুলো স্তব্ধ করে দিতে হবে।

এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়ার সাথে জঙ্গী, রাজাকার ও আগুন সন্ত্রাসী এবং ৭১,৭৫ আর ২১ আগষ্টের খুনীর সাথে সংযোগের সাথে সাম্প্রতিককালে ইহুদি সংযোগ যোগ হয়েছে। এর মধ্যে দিয়ে বেগম জিয়া একদিকে দেশের শত্রু, আরেকদিকে ইসলামের শত্রু অন্যদিকে গণতন্ত্রের শত্রু হয়ে দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা