,

দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায় : জিএম কাদের

GM-kader20160514060151নিউজ ডেস্ক : মানুষ দুঃশাসনের রাজনীতি থেকে মুক্তি চায়। সুশাসনের অন্তরায় চলমান রাজনীতি। সমাজের কোনো মানুষই আজ নিরাপদ নয়। আর একটিবার সুযোগ দিন। রাজনীতির চলমান ধারণা পাল্টে দেব। শনিবার জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মলনে দলের কো চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।

রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও পাশের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। কাদের আরো বলেন, দেশে গণতন্ত্র অাজ নির্বাসিত। রাজনীতির প্রতি মানুষের অনাস্থা বাড়ছে। এক দলীয় শাসন ব্যবস্থা চলছে।

তিনি বলেন, মানুষ আজ ক্ষমতার পরিবর্তন চায়। মানুষ মাটি ও মানুষের নেতা এরশাদকে ক্ষমতায় দেখতে চায়। আমাদের আর একবার সুযোগ করে দিন। এই সম্মেলনের বাণী মানুষের কাছে পৌঁছে দিন। পল্লীবন্ধু এরশাদের বার্তা মানুষের কাছে নিয়ে যান। মানুষকে আপন করে নিন। মানুষকে কাছে নিতে পারলেই চলমান দুঃশাসনের অবসান ঘটবে।

সম্মেলনের মঞ্চে উপস্থিত রয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা এরশাদ পত্নী রওশন এরশাদ, মহাসচিব রহুল অামীন হাওলাদারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা