,

সাংবাদিক নূরজাহান বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Nurjahan-hasina20160511033741নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট নারী সাংবাদিক নুরজাহান বেগমের চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গতকাল শুক্রবার বলেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমের চিকিৎসার সকল দায়িত্ব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।শাকিল বলেন, প্রবীণ নারী সাংবাদিক নুরজাহান বেগমের চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন এবং তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।নুরজাহান বেগমের অবস্থা জানতে সোমবার প্রধানমন্ত্রী তাঁর বিশেষ সহকারীকে স্কয়ার হাসপাতালে পাঠান। নুরজাহান বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তাদের জানান, ‘বেগম’ পত্রিকার সম্পাদকের অসুস্থতায় তিনি উদ্বিগ্ন, তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ।৯১ বছর বয়সী নুরজাহান বেগম শ্বাসতন্ত্র ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন । তাঁর কন্যা ফ্লোরা নাসরিন বাসসকে একথা বলেন। তিনি বলেন, আমার মা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাহাঙ্গীর আলমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বিখ্যাত সাংবাদিক ও ‘সওগাত’ সম্পাদক নাসির উদ্দিনের কন্যা নুরজাহান বেগম তাঁর সম্পাদিত ‘বেগম ’ পত্রিকার জন্য খ্যাতিলাভ করেন ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা