বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ১৭৪ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজানে ১৭৪টি ট্রাকে করে সারা দেশে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।সংস্থাটির এক কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।ওই কর্মকর্তা জানান, ১৭৪টি ট্রাকের মধ্যে ঢাকায় থাকবে ২৫টি, চট্টগ্রামে ১০টি। অন্য বিভাগীয় শহরগুলোতে পাঁচটি করে ট্রাক থাকবে। বিভাগীয় শহর বাদে বাকি ৫৭ জেলার প্রতিটিতে দুটি করে ট্রাক থাকবে।

tcb-truck-sell_140891

ওই কর্মকর্তা বলেন, তিন হাজার ৫৪ জন ডিলারের মাধ্যমে সারা দেশে যুগপৎভাবে পণ্য বিক্রি করবে টিসিবি।সরকারি একটি নথি থেকে জানা যায়, এই ট্রাকগুলোর মাধ্যমে টিসিবি ন্যায্যমূল্যে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, ছোলা ও খেঁজুর বিক্রি করবে। এ কার্যক্রমে অংশ নেবে টিসিবির কর্মী অথবা সংস্থাটির নিয়োগকৃত ডিলাররা।টিসিবির একটি সূত্র জানায়, রমজানে বিক্রির জন্য পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নির্ধারণ করা হবে।

 

পণ্য বিক্রির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বিগত বছরগুলোর মতো, রমজানের সময় বাজার স্বাভাবিক রাখতে আমরা এটা করছি। আমরা আশা করছি, এটা (বাজার স্বাভাবিক রাখা) সম্ভব হবে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান