,

শীর্ষ ১০টি দূষিত শহরের ৪টিই ভারতে

 
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার প্রথম দশে রয়েছে ভারতেরই শুধু চারটি শহর। এর মধ্যে রয়েছে, ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র, উত্তরপ্রদেশের এলাহাবাদ, বিহারের পাটনা এবং ছত্তিশগড় প্রদেশের শহর রায়পুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা‘র করা জরিপে এই তথ্য উঠে এসেছে। তথ্যমতে, দিল্লী বর্তমানে বিশ্বের ১১তম দূষিত শহর।

2016_05_13_22_36_33_s6HSfoo6gkfpy5dm8ULq94Da8sPtDM_original (1)

স্বাস্থ্য সংস্থাটি বলছে, বায়ু দূষণের ফলে বছরে বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ অকালে মৃত্যুবরণ করে। বিশ্বের ১০৩ টি দেশের প্রায় তিন হাজার হাজার শহরের ওপর চালানো জরিপের তথ্য-উপাত্ত দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এছাড়া ২০০৮ থেকে ২০১৩ সালের প্রাপ্ত তথ্য-উপাত্তকেও প্রতিবেদন তৈরিতে বিবেচনায় নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর এনভায়রনমেন্টাল সাইন্স ও টেকনোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছিল, শুধু দিল্লিতেই দূষিত বায়ুর প্রকোপে প্রতিদিন প্রাণ হারায় ৮০ জন লোক। ভারতের মৃত্যুর কারণগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে বায়ু দূষণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা