,

মাশরাফির কলাবাগানের সামনে শেখ জামাল

Masস্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের বাকী তিনটি খেলা আগামীকাল শনিবার মাঠে গড়াবে। এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সে ওঠার লড়াইটা বেশ জমে উঠেছে। সিঙ্গেল লিগ পদ্ধতির প্রথম পর্বের অর্ধেকেরও বেশি ম্যাচ এরই মধ্যে ক্লাবগুলো খেলে ফেলেছে। আর তাই পয়েন্ট টেবিলের নিচের সারির পাঁচ দলের সঙ্গে মাঠে নামছে পঞ্চম স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়নও। তবে ষষ্ঠ রাউন্ডের শেষ দিনের ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

শুক্রবার প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবারও বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টির কারণে খেলা না হলে রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুঁচকে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স। বিকেএসপির তিন নাম্বার মাঠে কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ) মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ফতুল্লায় মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামালের প্রতিপক্ষ মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র (কেসি)। সব ম্যাচ শুরু হবে সকাল ৯ টায়।

মাশরাফির দল এখন রেলিগেশন এড়ানোর লড়াই করছে। পঞ্চম রাউন্ড শেষে তারা জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। এবার তাদের প্রতিপক্ষ শেখ জামাল। লিগের শুরুটা ভালো করেছিল মাহমুদুল্লাহ’র দল। এখন পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে। তবে তারাও সুপার সিক্সের দৌড়ে নিজেদের ভালোভাবেই এগিয়ে রেখেছে। কলাবাগান ক্রীড়া চক্রকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের সেরা ছয়ের মধ্যে জায়গা করে নেবে তারা। তবে মাত্র একটি জয়ের পরও মাশরাফির কলাবাগানের সামনে রয়েছে সুপার সিক্সে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে জয়ের ধারায় ফিরতে হবে কলাবাগান কেসিকে। দলের ব্যাটিং ও বোলিং দুর্বলতা নিয়ে অধিনায়ক মাশরাফি ভালো কিছুর আশাই করতে পারছেন না। অবশ্য ব্যাটসম্যানরা রান পেলে জয়ের সম্ভাবনাও দেখছে কলাবাগান কেসি।

এদিকে এখনও কোনো জয়ের মুখ দেখেনি অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। তাদের প্রতিপক্ষ এবার তুষার ইমরানের ব্রাদার্স ইউনিয়ন। তারা পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছে। ইমরুল কায়েস, তুষার ইমরানদের নিয়ে কোচ সারোয়ার ইমরান এখনও সুপার সিক্সের ওঠার স্বপ্নের জাল বুনছেন। তাই সিসিএসের বিপক্ষে জয় পেতে মরিয়া ব্রাদার্স।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার এনামুল হক বিজয় আগের ম্যাচে কলাবাগান কেসির বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। ওই ম্যাচে দুই ওপেনার বিজয় ও শামসুর রহমানের ব্যাটিংয়েই সহজ জয় পেয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শনিবার তারা আরেক কলাবাগানের (ক্রিকেট একাডেমি) বিপক্ষে লড়াইয়ে নামবে। এখনো পুরোপুরি ফিট হতে পারেননি বিজয়। তারপরও কলাবাগানের বিপক্ষে খেলার আশা করছেন ডানহাতি এই ওপেনার। তাদের প্রতিপক্ষ কলাবাগান সিএ একটি জয়ের খোঁজে আছে। পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরে ১১তম স্থানে রয়েছে তারা। তাই গাজী গ্রুপের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে মাহমুদুল হাসান লিমনের কলাবাগান ক্রিকেট একাডেমী (সিএ)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা