,

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জোনস মারা গেছেন

19736-moshaamarঅনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মার্কিন নাগরিক সুসান্নাহ মুশাত জোনস মারা গেছেন। গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জেরনটোলোজি নামে একটি রিসার্চ গ্রুপ জানায়। তার বয়স হয়েছিল ১১৬ বছর। খবর রয়টার্সের।

১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম নিয়েছিলেন সুসান্নাহ জোনস। তবে তিনি নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। হাইস্কুলের গণ্ডী পেরুনোর পর ১৯২২ সালে তিনি নিউ জার্সিতে চলে যান এবং পরে সেখান থেকে নিউইয়র্কে চলে আসেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’র তথ্যানুসারে, জোনস নিউইয়র্কে গৃহরক্ষক ও শিশুসেবক হিসেবে কাজ করতেন। ১৯৬৫ সালে তিনি এ থেকে অবসর নেন। প্রচুর ঘুম এবং ধূমপান ও অ্যালকোহল গ্রহণ না করাটাই তার দীর্ঘজীবনের পেছনের রহস্য বলে তিনি জানিয়েছিলেন।

এদিকে, জোনসের মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নতুন ব্যক্তিতে পরিণত হলেন ইতালিয়ান এম্মা মোরানো মারতিনোজ্জি। তারও বয়স ১১৬ বছর। একই রিসার্চ গ্রুপ একথা জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা