,

আরও বৃষ্টি হতে পারে

1427898784_75734নিজস্ব প্রতিবেদক : সূর্য-তাপে কী অসহ্য গরমেই না পুড়ছিল সারা দেশ। বৃষ্টি একেবারেই হচ্ছিল না। অবশেষে শুক্রবার স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গে তীব্র সূর্য-তাপে পুড়তে থাকা রাজধানীর ইট-পাথর ও পথ-ঘাটও শীতল হয়ে উঠেছে। গরমে ওষ্ঠাগত প্রাণ ফিরে পেয়েছে স্বস্তি।
আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার জানান, আরো দু’এক দিন হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের পরিস্থিতি হ্রাস পেতে পারে।

সূত্র মতে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অথচ গত ৫ থেকে ১১ মে পর্যন্ত সাত দিনে ঢাকায় বৃষ্টি হয়েছিল মাত্র ১৩ মিলিমিটার।ঝোড়ো হওয়াসহ এই বৃষ্টি ঢাকা ছাড়াও অনেক জায়গাতেই হয়েছে। তবে শুক্রবার একেবারেই বৃষ্টি হয়নি পুরো খুলনা বিভাগে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অবশ্য ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকু-, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, কালবৈশাখীর প্রভাবে এ ধরনের বৃষ্টি দীর্ঘ সময় স্থায়ী হয় না। থেমে থেমে এটি হয়ে থাকে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে