,

শিল্পায় মেতেছেন ফ্যাশন ভক্তরা

Shilpa-Shetty-hot-Hot-Shilpa-Shetty-Nudeবিনোদন প্রতিবেদক : সব অপেক্ষার অবসান হলো। ঢাকায় মঞ্চ মাতাচ্ছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শিল্পা শেঠী। ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের একটি অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার দুপুরে ঢাকায় আসেন এই বলিউড কন্যা। অনুষ্ঠানের আয়োজক ইভেন্ট কোম্পানি দ্য প্ল্যাটফর্ম।

ভারতের অনেক নামি-দামি তারকা বাংলাদেশ ঘুরে গেলেও শিল্পা শেঠী এই প্রথম ঢাকায় এলেন।

বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাত ১০টা ৪০ মিনিটে সবুজ পোশাকে মঞ্চে আসেন শিল্পা। এর আগেই কনভেনশন সেন্টার কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তারা উপভোগ করছেন ‘মে খিলাড়ি তু আনাড়ি’খ্যাত এই অভিনেত্রী পারফর্মেন্স।

সঙ্গীতের দোলার সঙ্গে র‌্যাম্পে ক্যাটওয়াক করার কথা শিল্পা। তার সঙ্গে এই ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন দেশের মডেল ইমি, হিরা, মারিয়া, লিলি, রাইয়া, ঈশা, মাসিয়াতসহ অনেকে। ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করছেন সানাজিদা হক আরেফিন লুনা।

শিল্পা শেঠীর কথা বললেই সামনে ভেসে আসে লাস্যময়ী সে অভিনেত্রীর কথা, যার রূপ লাবণ্য সত্যিই মন মাতানো। শুধু অভিনয় বা হাসির জন্যই বিখ্যান নন শিল্পা, জিরো ফিগারের নায়িকা হিসেবে সার্বিক সৌন্দর্য তাকে এনে দিয়েছে অন্যতম আবেদনময়ী নায়িকার খেতাব।

এর আগে দুপুরে দুবাই থেকে সরাসরি ঢাকায় আসেন শিল্পা শেঠী। উঠেন লা মেরিডিয়ান হোটেলে। এরপর রাত ৮টার দিকে তিনি ফ্যাশন শোতে অংশ নিতে আসেন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনকশা হলে।

দ্যা প্লাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা হক আরেফিন লুনা বলেন, ‘আমাদের ইভেন্ট কম্পানি থেকে বরাবরই চেষ্ট করি ভালো কিছু করতে। এরই ধারবাহিকতায় এবার হচ্ছে ফ্যাশন শো প্যাশন ফর ফ্যাশন। মূলত দেশীয় পোশাককে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেয়ার জন্যই আমাদের এ প্রয়াস।’

চল্লিশ পেরিয়েও ভক্তদের হৃদয়ে চিরতরুণ শিল্পা শেঠী। তার পুরো নাম শিল্প শেঠী কুন্দ্রা। তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রী নন, একাধারে মডেল, প্রযোজক। ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে ‘বাজিগর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার আগমন।

এরপর একে একে মাত করেন বলিউডের সিনেমা জগত। প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন শিল্পা শেঠী।

তিনি প্রথম মূল নায়িকা চরিত্র অভিনয় করেন ১৯৯৪ সালের ‘আগ’ ছবিতে। তার অভিনয় শৈল্পীতে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেন। তারপর তিনি ‘ধাড়কান’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ এবং ‘রিস্তে’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুণ্য প্রদর্শন করেন।

২০০৪ সালের ‘ফির মিলিঙ্গে’ চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে