বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার বজ্রপাতে ৪০ জন : শুক্রবার ২২ জনের মৃত্যু

bazrapat-2-550x429বজ্রপাতে সারাদেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব হতাহতের ঘটনা ঘটে।
এর আগে গত বৃহস্পতিবার বজ্রপাতে ৪০ জনের বেশি লোক নিহত হয়।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রাজবাড়ী : জেলার কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন ব্যাপারী (৪০), ভাগলপুর গ্রামের জাহের আলী শেখ (৪৫) ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ওমেদ ব্যাপারী পাড়ার সোবহান সরদার (৫০)। শুক্রবার দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে।
নওগাঁ : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীতপুর দীঘিপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে ইব্রাহীম (১৩) ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামের কৃষক সচীন মুহুরী। স্থানীয়রা জানান, সকালে ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই কিশোর ইব্রাহীম মারা যায়। মহাদেবপুর উপজেলার ধঞ্জইল গ্রামের পাশে মাঠে ফসল দেখতে গিয়ে বজ্রপাতে মারা যান সচীন মুহুরী নামে এক কৃষক।
নওগাঁ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহফুজার রহমান বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রপাতে প্রাণ গেছে দুই স্কুলশিক্ষার্থীর। নিহতরা হলো- উপজেলার খড়ক গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে আনিসুর রহমান (১৩) ও বেতুয়া পৌলশিয়া গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে লিমা আক্তার (১৪)। শুক্রবার দুপুরে ঘরে থাকাই অবস্থাই বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
জয়পুরহাট: জয়পুরহাট : জয়পুরহাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন- রফিকুল ইসলাম (৩২) ও মানিক হোসেন (৩৪)।
সিরাজগঞ্জ : উল্পাপাড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার বিনায়েকপুর গ্রামে লুত্ফর রহমান ঝন্টু ও রশিদপুর তারুটিয়া গ্রামের কিশোরী লিজা খাতুন । শুক্রবার সকাল ও দুপুরে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
চট্টগ্রাম: চট্টগ্রামের পাহারতলীতে আমজাদ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আমজাদ আলী সাবেক মন্ত্রী আফছারুল আমীনের চাচাতো ভাই । শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বারুণী ঘাট বেড়িবাঁধ এলাকায় বজ্রপাত হয়।
এছাড়া বজ্রপাতে কিশোরগঞ্জের তাড়াইল, নারায়ণগঞ্জের ফতুল্লা, চাঁদপুর,, গাইগান্ধা, মাগুরা, সুনামগঞ্জ, কালিয়াকৈর, যশোর, ঢাকার ধামরাই ও সাভারে একজন করে প্রাণ হারিয়েছে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব