,

নিজামীর কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর কবর জিয়ারতে আজ শুক্রবার হাজার হাজার মানুষের ঢল নামে। কবর জিয়ারত করেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। এসময় তার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

118301_137

আজ শুক্রবার কবরস্থান সংলগ্ন মসজিদের জুমায়ার নামাজের পূর্বে খুৎবা পাঠ ও দোয়া পরিচালনা এবং কবরস্থানে কবর জিয়ারতে উপস্থিত হাজারো মানুষের সাথে দোয়া পরিচালনা করেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। এসময় উপস্থিত ছিলেন, চাপাইনবাবগঞ্জের সাবেক এমপি লতিফুর রহমান, রাজশাহী মহানগরীর সাবেক আমীর আতাউর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারী অধ্যাপক আবু তালেব মন্ডল, নিজামীর ছেলে ডা: নাইমুর রহমান খালিদ, চাপাইনবাবগঞ্জের সাবেক আমীর রফিকুল ইসলাম প্রমুখ।

শুক্রবার সকাল থেকেই দলে দলে মানুষ বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে কবর জিয়ারতের উদ্দেশ্যে। জুমার আগে প্রায় ২০ দফায় জিয়ারত করে পৃথক পৃথক মোনাজাত করা হয়। প্রত্যেক দলে শতশত লোক মোনাজাতে অংশ নেয়। নিজামীর বাড়ি সংলগ্ন জামে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় নামাজের জায়গা সংকুলান না হওয়ায় হাজার হাজার মানুষ মসজিদের পার্শ্ববর্তী রাস্তা ও আশপাশের বাগানে চটের ছালা বিছিয়ে নামাজ আদায় করেন।

নামাজ শেষে কবর জিয়ারত করেন মুসল্লিরা। এসময় রাস্তায় মানুষের ঠাসা ভীড়ে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলার বাইরে থেকে বাস ও মাইক্রো নিয়ে জিয়ারতে অংশ নেয় নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা