,

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় জাহাঙ্গীর আলম (৩০) নামের এক যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার বিকালের দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের আহসান উল্লাহর ছেলে।

download (1)

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঠিকাদার হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম কিছু দিন পূর্বে এলাকায় একটি রাস্তা নির্মাণ করেন। কিন্তু এলাকার লোকজন ওই রাস্তা দিয়ে ভারী যানবাহনের মাধ্যমে ইট, বালু ও সিমেন্ট পরিবহন করায় রাস্তা ভেঙ্গে যাওয়ার আশংকায় তিনি যানবাহন চলাচলে বাধা দেন। এ নিয়ে গত ২ দিন যাবৎ এলাকার কিছু লোকজনের সাথে তার বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালের দিকে স্থানীয় লোকজনের সাথে রাস্তায় যানবাহন চলাচল নিয়ে তার সাথে পুনরায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় ১০/১২ জনের একটি দল তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান, ‘এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বাদি হয়ে ১০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার কুমেক হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা